এবার প্রাণঘাতী করোনায় মারা গেলেন কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো। সোমবার (৩০ মার্চ) ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি হাসপাতালে মারা যান তিনি।
জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গো ১৯৭৭ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কঙ্গোর নের্তৃত্ব দেন। ওপাঙ্গোর বয়স হয়েছিল ৮১ বছর।
তিনি ১৯৩৯ সালের ১২ জানুয়ারি কঙ্গোর অয়ান্ডোতে জন্মগ্রহন করেন।
তার ছেলে জ্যাঁ জ্যাকস বলেন, করোনায় আক্রান্ত হওয়ার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন।
জ্যাকস জোয়াকুইম ইয়োম্বি ওপাঙ্গোর পরিবার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক

