মহামারী করোনা আক্রান্তে এবার দিশেহারা ইউরোপের চির শান্তির শহর খ্যাত ইতালি। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্টি এবং শিক্ষামন্ত্রী লুসিয়া আজ্জোলিনার এক ঘোষণায় বৃহস্পতিবার থেকে সব ধরনের স্কুল ১০ দিনের জন্য বন্ধ হয়েছে। এছাড়া জনপ্রিয় সিরি এ-সহ সব ধরনের পেশাদার লিগ আগামী এক মাসের জন্য ইন্ডোরে খেলা হবে।
এছাড়াও, জিউসেপ্পে কন্টি বলেছেন, স্বাস্থ্যসেবা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। লুসিয়া আজ্জোলিনা তার টুইটারে বলেন, এই ‘বিচক্ষণ’ সিদ্ধান্তটি কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। বিশেষজ্ঞদের মতামত নিয়েই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে কিছু স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের চিঠি দিয়ে জানিয়েছে যে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে বৃহস্পতিবার থেকে স্কুল বন্ধ থাকবে। শুক্রবার থেকে অনলাইনের শিক্ষা কার্যক্রম চালানো হবে।
প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে এখন পর্যন্ত ১০৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। প্রতিনিয়তই দেশটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেইসাথে এখন পর্যন্ত ২৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, দেশটির তিন হাজারের বেশি আক্রান্তের মধ্যে উত্তরাঞ্চলেই প্রাদুর্ভাব বেশি। দেশটির ২০ অঞ্চলের মধ্যে ১৯টিতেই করোনা আক্রান্ত হয়েছে।

