বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে স্বাস্থ্যসেবা সেইসাথে করোনাভাইরাস–সংক্রান্ত তথ্য পেতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের হটলাইন নম্বর চালু করেছে। এইসব নম্বরে যেকোনো সময় স্বাস্থ্যসেবা নিতে ফোন করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর: সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬২৬৩। এ নম্বরে ফোন করে ঘরে বসে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।
আইইডিসিআর হটলাইন নম্বর: সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নম্বর হলো ১০৬৫৫।
এ নম্বরে ফোন করে করোনাভাইরাসবিষয়ক এবং সাধারণ সর্দি-কাশি ও জ্বরের চিকিৎসার জন্য ঘরে বসে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে।

