করোনা উপসর্গে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী



করোনা উপসর্গে আইসোলেশনে দিল্লির মুখ্যমন্ত্রী

চলমান করোনা সংক্রমণে এবার আইসোলেশনে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গেছে আগামীকাল সকালে তাঁর করোনাভাইরাস পরীক্ষা হবে বলে জানা গেছে।

গতকাল দুপুর থেকেই গলা ব্যথা ও জ্বর উপসর্গ দেখা দিয়েছে আম আদমি পার্টি প্রধানের। সেলফ আইসোলেশনে যাওয়ার কারণে সব ধরনের সরকারি বৈঠক বাতিল করেছেন কেজরিওয়াল।

দিল্লিতে এখনও পর্যন্ত মোট ২৮, ৯৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারণ-ভাইরাসের শিকার হয়ে মৃত্যু হয়েছে ৮১২ জনের। প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে পৌঁছেছে ২ লাখ ৫১ হাজারে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ২৪ হাজার। মৃত্যু হয়েছে ৭ হাজার ১৩৫ জনের।

উল্লেখ্য, এক সপ্তাহ বন্ধ থাকার পর, সোমবার থেকে দিল্লির সীমানা খুলে দেওয়া হয়েছে।