দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১১২ জন। সেইসাথে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জন। এবং মোট আক্রান্ত ৩৩০ জন।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (৮ এপ্রিল) ব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান সারা দেশে ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯৮১টি পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।
প্রতিনিয়ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। নানা পদক্ষেপেও থামানো যাচ্ছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৭ হাজার ৭৩১ জন।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

