দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সেইসাথে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন।
বুধবার (১ এপ্রিল) কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত নিয়মিত অনলাইন প্রেস ব্রিফ্রিংয়ে এই তথ্য জানান অধিদফতরের (এমআইএস) পরিচালক ড. হাবিবুর রহমান।
এখন পর্যন্ত ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।
সাধারণ রোগীদের চিকিৎসার স্বার্থে প্রাইভেট চেম্বার বন্ধ না করতে ডাক্তারদের প্রতি আহ্বান জানান তিনি।
বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫৭জনকে পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে তিন জনকে করোনা পজিটিভি শনাক্ত করা হয়। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন।
ড. হাবিবুর রহমান আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৯ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। এ নিয়ে আইসোলেশনে এখন আছেন মোট ৭৩ জনকে এবং শুরু থেকে এখন পর্যন্ত মোট আইসোলেশনে নেওয়া হয়েছে ২৯৫ জনকে।
এদিকে কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন বলেও জানানো হয়। এছাড়াও হোম কোয়ারেন্টিনে আছেন ৬০ হাজার ৪৭৬ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ২৩৪ জন।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

