করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের বিশেষ বিবেচনায় কুড়িগ্রাম কারাগার থেকে ৬ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। রবিবার ও সোমবার ( ৩ ও ৪ মে) দুই দফায় সাজাপ্রাপ্ত এই ছয় বন্দিকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।
আজ সোমবার (৪ মে) কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মো: লুৎফর রহমান এ তথ্য জানিয়েছেন।
জেলার জানান, কুড়িগ্রাম কারাগারের বন্দি ধারন ক্ষমতা ১৬৩ জন হলেও বর্তমানে হাজতি ও কয়েদি বন্দি রয়েছে ৭৪৭ জন। সরকারি নির্দেশনায় বন্দি মুক্তির জন্য ৫৭ জনের তালিকা পাঠানো হয়েছিল।
এদের মধ্যে দুই দফায় ৬ জনের মুক্তির তালিকা আসলে তাদের নির্ধারিত জরিমানা জমা পূর্বক মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া বন্দিদের অনেকেরই সাজার মেয়াদ শেষ পর্যায়ে।
পেপার’স লাইফ/চন্দন কুমার সরকার/কুড়িগ্রাম প্রতিনিধি

