ভারতজুড়ে চলছে লকডাউন। তার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ইতোমধ্যে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭২৭। এর মধ্যে মাত্র ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৭ জন। আর এখনও পর্যন্ত ১৬ জন প্রাণ হারিয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭২৪। মৃত্যু হয়েছে ১৭ জনের।
এছাড়াও ভারতের রাজস্থানে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬০ বছরের ওই ব্যক্তি একাধিক রোগে ভুগছিলেন। সংবাসংস্থা পিটিআইয়ের খবর।

