করোনা: ভারতে সকল পরীক্ষা বাতিল ঘোষণা ইউপিএসসির



করোনা: ভারতে সকল পরীক্ষা বাতিল ঘোষণা ইউপিএসসির

এবার করোনার প্রকোপে ভারতে ২০২০ সালের এনডিএ, এনএ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে ইউপিএসসি।

সোমবার ইউপিএসসি-এর নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষা বাতিল সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে।

নোটিশ অনুযায়ী, আগামী ১৯ এপ্রিল থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে এনডিএ, এনএ পরীক্ষা পরবর্তী নির্দেশ প্রকাশ হওয়ার আগে পর্যন্ত বাতিল ঘোষণা করা হয়েছে।

অন্য দিকে, করোনা সংক্রমণজনিত পরিস্থিতির কারণেই ২০২০ সালের আইন প্রবেশিকা পরীক্ষার (কমন ল অ্যাডমিশন টেস্ট) দিন পিছিয়ে চলতি বছরের ২৫ এপ্রিল নির্ধারিত করেছে কনসর্টিয়াম অফ ন্যাশনাল ল ইউনিভার্সিটিজ।

প্রসঙ্গত, এর আগে Covid-19 সংক্রমণের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের জয়েন্ট এন্ট্রান্স মেইন (JEE-Main) পরীক্ষাও।

পেপার’স লাইফ/নিউজ/আন্তর্জাতিক ডেস্ক