পৃথিবীর প্রায় সব দেশেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। এমতাবস্থায় প্রাণঘাতী এই ভাইরাস মোকাবেলায় মাত্র একমাসের মধ্যেই হাসপাতাল বানাচ্ছে রাশিয়া।
মস্কোতে তৈরিকৃত সুবিশাল এই হাসপাতালের কাজ দ্রুত করতে ইতোমধ্যে সেখানে নিয়োজিত আছে প্রায় ১০ হাজার শ্রমিক। হাসপাতাল তৈরির ব্যয় ধরা হয়েছে ৯২ মিলিয়ন পাউন্ড বাংলাদেশি টাকায় (৯৭০ কোটি)।
এ হাসপাতালের প্রায় অর্ধেক বেডই হবে আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র)। শহরের বর্তমান কম্মুনার্কা হাসপাতালটি ব্যবহৃত হবে শুধুমাত্র ভিআইপি রোগীদের জন্য।
রাশিয়ার প্রায় ৬৯ শতাংশ করোনা রোগীই এর রাজধানী শহরের হওয়ায় তাদের চিকিৎসার চাপ সামাল দিতে নতুন করে ভাবতে হচ্ছে কর্তৃপক্ষকে। এজন্যই মস্কোতে নতুন এই বিশাল হাসপাতাল তৈরি করা হচ্ছে।
প্রায় ৮ লাখ ৬১ হাজার বর্গফুট এলাকাজুড়ে তৈরি হচ্ছে হাসপাতালটি। থাকবে অন্তত ৬৫৬টি বেড। ইতোমধ্যেই সেখানে কাজ করার জন্য উচ্চবেতনে চিকিৎসাকর্মী নিয়োগ শুরু করেছে কর্তৃপক্ষ।
গত ১২ মার্চ থেকে কাজ শুরু হয়েছে এ হাসপাতালের। ধারণা করা হচ্ছে, আগামী ২০ এপ্রিলের মধ্যেই এটি উদ্বোধন করা সম্ভব হবে।
সূত্র: ডেইলি মেইল

