করোনা মোকাবেলায় দেশে জনগণের পাশে বিএনপি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (১ এপ্রিল) নিজ সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা,উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশে চলমান করোনা পরিস্থিতিতে বিএনপি শুধু সংবাদ সম্মেলন করে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করছে। শুধু তাই নয় তারা জনগণের পাশেই সহযোগিতার হাত বাড়াচ্ছে না।
তিনি এই পরিস্থিতিতে রাজনৈতিক ফায়দা নেয়ার অপতৎপরতা থেকে বিরত থাকার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

