করোনা টেস্টের জন্য চীন থেকে ১০ হাজার কিট আসছে বাংলাদেশে। যেকোনো সময় চাটার্ড প্লেনে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার (২১ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা জানান।
এসময় তিনি প্রবাসীদের বাংলাদেশ সফর এড়িয়ে চলার আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে মেয়াদ বাড়াবে বিভিন্ন দেশ, এবিষয়ে দুঃশ্চিন্তার কোন কারণ নেই।
মন্ত্রী বলেন, বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ছড়াচ্ছে, তাই ১০ টি দেশের ফ্লাইট আগামি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এবং ৪টি রুট চালু থাকবে। এসব দেশ হলো যুক্তরাজ্য, থাইল্যান্ড, হংকং ও চায়না।
সেইসাথে বিদেশ থেকে কেউ ফিরলেই তাকে কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকতে হবে। এটা বাধ্যতামূলক, উল্লেখ করেন ড. আবদুল মোমেন।

