করোনা সংকটে সাহায্যের হাত বাড়িয়েছেন জোলি


সুপারহিরো হচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ক্ষুধার্ত শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য ৮ কোটি ৬০ লাখ টাকা সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন  হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি।

ছয় সন্তানের জননী এই জনদরদি হলিউড অভিনেত্রী এক বিবৃতিতে তাঁর এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে জোলি বলেন, করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী প্রায় ১০০ কোটি শিশুর স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। ওদের একটা বড় অংশ স্কুলে যায় কেবল খাওয়ার লোভে। বিশ্বের কথা বাদই দিলাম। কেবল যুক্তরাষ্ট্রের ২ কোটি ২০ লাখ শিশু খাবারের জন্য স্কুলের ওপর নির্ভরশীল।

জোলির আগে রিয়ান্না, ব্লেক লাইভলি ও রায়ান রেনল্ডসও করোনার দিনে বাড়িয়ে দিয়েছে তাঁদের সাহায্যের হাত।

হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি পর্দায় যতটা সক্রিয়, পর্দার বাইরেও ততটাই সরব বিভিন্ন মানবতাবাদী কার্যক্রমে। ২০১৯ সালের নভেম্বরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে বাংলাদেশে এসেছিলেন তিনি।