করোনা সন্দেহে ছাঁদ থেকে লাফিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা আক্রান্ত সন্দেহে রাজধানীর খিলগাঁওয়ে ছাঁদ থেকে লাফিয়ে তোফাজ্জল হোসেন নামের পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) শাখার এক কনস্টেবল আত্মহত্যা করেছেন।

সোমবার (৪ মে) সকালের দিকে খিলগাঁও তিলপাড়ার ১৬৮/এ বাসার পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ এপ্রিল ওই পুলিশ সদস্যের করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ আসে। করোনা না থাকলেও সে তার স্ত্রীকে জানায় যে সে করোনায় আক্রান্ত হতে পারে। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

মশিউর রহমান আরও জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হয়ে বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারি কিছু পড়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

করোনাভাইরাসের এ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ইতোমধ্যে আরও পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২ মে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন মৃত্যুবরণ করেন।