করোনাকালে ২৫ হাজার মানুষের পাশে ‘দোস্ত এইড’


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এগিয়ে এসেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’।

করোনা বাস্তবতায় এরই মধ্যে দেশের ৫ জেলার কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে তারা। জামালপুর, শেরপুর, নেত্রকোনা, বগুড়া ও কক্সবাজারে ২ হাজার পরিবারের মধ্যে ১০ হাজার মানুষের জন্য বিতরণ করেছে খাদ্য সামগ্রী।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১০ কেজি আলু, ১ লিটার তৈল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ২ কেজি ময়দা।

‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন বলেন, ‘আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং ঈদের আগ পর্যন্ত দেশের প্রায় ২৫ হাজার মানুষের কাছে আমরা খাদ্য সামগ্রী পৌছাতে পারবো।’

‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র কর্মী ও স্বেচ্ছাসেবী টিমের সদস্যগণ মাধ্যমে এই বিতরণ কার্যক্রম করা হয়। এছাড়াও সহায়তা সামগ্রী বিতরণে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় প্রশাসনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটন বলেন, ‘বছরজুড়েই আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচী চলমান থাকে। তবে এবার করোনার কারণে বিশেষভাবে আমরা কর্মসূচি গ্রহণ করেছি।

আর তাই ফুড প্যাকেট বিতরণ এ কার্যক্রম ঈদ পর্যন্ত অব্যাহত রাখা হবে। এছাড়া, ঈদে গরিব ও এতিম শিশুদের জন্য বিতরণ করা হবে ঈদ গিফট।’

উল্লেখ্য, এরই মধ্যে জামালপুরে জেলায় জনসচেতনতা বৃদ্ধি ও গ্রামের ২ হাজার মানুষদের মধ্যে স্যানিটাইজার বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে ‘দোস্ত এইড’। এই জনসচেতনতা বৃদ্ধি প্রোগ্রামে যুক্ত ছিল জামালপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।