করোনাভাইরাস আতঙ্ক; চীনগামী ফ্লাইট জুন পর্যন্ত স্থগিত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাস আতঙ্কে আগামী জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত চীনগামী সকল ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া। এ বিষয়ে বৃহস্পতিবার একথা জানিয়ে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেছেন, দিল্লি–সাংঘাই এবং দিল্লি–হংকং রুটের সব ফ্লাইট ই এখন থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে নিয়মিত করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দিল্লি–সাংঘাই রুটের সাপ্তাহিক মোট ছয়টি ফ্লাইট ৩১ জানুয়ারি–১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছিল এয়ার ইন্ডিয়া।

গত ১৫ তারিখ থেকে উড়ান শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। শুধু এয়ার ইন্ডিয়াই নয়, ইন্ডিগো এবং স্পাইসজেটও তাদের চীনগামী উড়ান স্থগিত রেখেছে। যেহেতু করোনাভাইরাস অত্যন্ত সংক্রামক ভাইরাস তাই কোনও ঝুঁকি নিতে তারা রাজি নয় বলেই এই পদক্ষেপ নেয়া বলে জানিয়েছে বিমান সংস্থাগুলি।

উল্লেখ্য, নোভেল করোনাভাইরাস চীনের মূল ভূখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১২ জনে। তার মধ্যে হুবেই প্রদেশের ইউয়ান শহরেই নতুন করে আরও ৮৮ জন মারা যাওয়ায় হুবেই প্রদেশে মৃতের সংখ্যা ২০২৯ জন। সারা চীনজুড়ে আক্রান্তের সংখ্যা ৭৪১৮৫ জন।