করোনাভাইরাস আতঙ্কে বাড়িতেই ম্যারাথন দৌড়!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই চীনে যে এ আতঙ্ক ভয়াবহ রকমের তা আর বলার অপেক্ষা রাখে না। ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে ঘরের বাইরে বের হচ্ছে না দেশটির বাসিন্দারা।বন্ধ হয়ে গেছে বেশির ভাগ শরীরচর্চাকেন্দ্র। তাই বলে শরীরচর্চা থেমে নেই কোথাও।

চীনা সরকারের নির্দেশে ঘরের মধ্যেই ব্যায়াম করে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করছে দেশটির জনগণ।

তাদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন প্যান শানচু। ৪৪ বছর বয়সী এ চীনা নাগরিক নিজের ছোট ফ্ল্যাটের মধ্যেই সম্পন্ন করেছেন ম্যারাথন দৌড়। ঘরের মধ্যে ৪১ মাইল (৬৬ কিলোমিটার) দৌড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।

৪১ মাইল দৌড়াতে শানচুর সময় লেগেছে ৬ ঘণ্টা ৪১ মিনিট। সময় ও মাইলের হিসাব রাখতে একটি ডাটা ট্র্যাকার ব্যবহার করেছেন তিনি। নিজের দৌড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছেন। এতে তাঁকে আসবাবপত্রের ফাঁকফোকর দিয়ে দৌড়াতে দেখা গেছে। এর আগে তিনি বাথরুমে ৩০ কিলোমিটার দৌড়িয়ে রেকর্ড তৈরি করেন।

শানচু জানান, ‘প্রথম দিকে একটু মাথা ঘুরছিল। কিন্তু কয়েকটা চক্কর দেওয়ার পর এটি ঠিক হয়ে যায়। দৌড় এক ধরনের আসক্তির মতো। না দৌড়ালে পা নিশপিশ করতে থাকে।’

শানচুর মতো বাড়িতে বসে কোনো যন্ত্রপাতি ছাড়া শরীরচর্চা করছেন চীনের আরো অনেকেই।