করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জন পুলিশ হেফাজতে


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

সামাজিক যোগাযোগ মাধ্যম ও নিউজ পোর্টালে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে  এমন গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

রাজধানীর আরামবাগ, মগবাজার ও রমনা থেকে তাদের  হেফাজতে নেয় পুলিশ। তবে কাউন্সেলিং শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম—ফেসবুক গ্রুপ ও বিভিন্ন নিউজ পোর্টালে বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়েছে। এতে আক্রান্ত হয়ে দুজন মারা গেছে। এমন গুজব ছড়ানোর অভিযোগে এই পাঁচজনকে হেফাজতে নেয়া হয়েছে।

যারাই করোনাভাইরাস নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে জনমনে অশান্তি সৃষ্টি করছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম।