ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক কর্মীর করোনা পজিটিভ হওয়ার পর তার সাথে আরও যে ৪৭ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল তাদের কোয়ারেন্টাইনের সময় শেষ হয়েছে। এবং তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এডিটর-ইন-চিফ এম শামসুর রহমান।
তিনি আরও বলেন,তারা সবাই সম্পূর্ণ সুস্থ এবং কারো শরীরে কভিড নাইন্টিনের কোনো উপসর্গ পাওয়া যায়নি। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে তারা আরো কয়েকদিন ছুটিতে থাকবেন বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।
অন্যদিকে, আমাদের যে সহকর্মী নভেল করোনাভাইরাসে আক্রান্ত, তিনি এখনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। তার এখন জ্বর নেই, কেবল খানিকটা শুষ্ক কাশি রয়েছে। তার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই প্রার্থনা করছি।
এই সংকটকালে অন্য টেলিভিশনের বন্ধু-সহকর্মীরা আমাদের প্রয়োজনীয় ফুটেজ সরবরাহ, কারিগরি সহযোগিতাসহ সব ধরনের সহায়তা করেছেন। তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, এর আগে করোনায় আক্রান্ত হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক। সেইসাথে তার আরও ৪৭ সহকর্মীকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

