করোনামুক্ত ট্রাম্প: হোয়াইট হাউসের ঘোষণা


ছবি তুলতে ২ লাখ ১০ হাজার ডলার খরচ করেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে করোনাভাইরাস নেই। তার শারীরিক পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ে নি। হোয়াইট হাউসের চিকিৎসক এই তথ্য জানিয়েছেন।

সপ্তাহখানেক আগে ফ্লোরিডার নিজের রিসোর্টে ব্রাজিলের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ব্রাজিলের ওই প্রতিনিধিদলে থাকা কয়েকজন পরবর্তী সময় করোনাভাইরাসে আক্রান্ত হন বলে জানা যায়। এরপর ট্রাম্পকে নিয়ে আশঙ্কা তৈরি হয়। একপর্যায়ে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করাতে রাজি হন।

গতকাল (শনিবার) হোয়াইট হাউসের চিকিৎসক এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্টের করোনাভাইরাস পরীক্ষায় নেতিবাচক ফল এসেছে। তার মধ্যে করোনার কোনো লক্ষণ নেই। অর্থাৎ করোনায় আক্রান্ত হন নি ট্রাম্প।