করোনার প্রতিষেধক পাওয়া গেছে, অস্ট্রেলিয়ার গবেষকদের দাবি



করোনার প্রতিষেধক পাওয়া গেছে, অস্ট্রেলিয়ার গবেষকদের দাবি

করোনা আতঙ্কের মাঝেই এবার চাঞ্চল্যকর দাবি করলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ওই গবেষক দলের দাবি, করোনাভাইরাসের প্রতিষেধক তারা খুঁজে পেয়েছেন। তারা এও দাবি করেছে যে, মার্চের শেষ থেকেই করোনা আক্রান্তরা এই ওষুধ ব্যবহার করতে পারবেন।

মূলত অধ্যাপক ডেভিড প্যাটার্সন এবং তার দল চাঞ্চল্যকর এই দাবি করছেন। সংবাদমাধ্যমের কাছে অধ্যাপক ডেভিড প্যাটার্সন বলেন, ‘করোনা ভাইরাসের এই প্রতিষেধক সফল হবেই এবং দ্রুত মানুষকে সুস্থও করে তুলবে এই প্রতিষেধক।’

পাশাপাশিই গবেষক ডেভিড আরও জানান, করোনার এই প্রতিষেধক তৈরি করা হয়েছে মূলত দুটি রোগের ওষুধের সাহায্যে। আর সেই দুটি হল HIV এবং Malaria। করোনার এই প্রতিষেধকে যে মানুষ সুস্থ হবেন শীঘ্রই, সে বিষয়েও সন্তুষ্টির কথা জানা গেছে  ডেভিড প্যাটার্সনের গলায়।

এর আগে একদল কানাডিয়ান বিজ্ঞানী করোনার প্রতিষেধক তৈরিতে আশার আলো দেখিয়েছিলেন। আর সেই দলে রয়েছেন ভারতীয় বাঙালি বিজ্ঞানী অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়ও। ভারতীয় বংশোদ্ভূত এই বিজ্ঞানী দাবি করেছেন,  তারা কিছুটা হলেও এই ভাইরাসকে রুখে দেওয়ার উপায় বের করে ফেলেছেন। শেষ মুহূর্তের গবেষণা চলছে।