বয়স ১০৩ বছর। এই বয়সে জিতলেন, প্রাণঘাতী করোনার বিপক্ষে যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন বিজয়ীর বেশে।
ইতালির বাসিন্দা ১০৩ বছরের এই বৃদ্ধার নাম আদা জানুসো। মৃত প্রায় ইতালিতে যেন নতুন প্রাণের দিশা দেখালেন তিনি।
তার চিকিত্সা করেছিলেন পরিবারের ৩৫ বছরের পুরনো ডাক্তার। কঠোর নিয়ম আর মনের জোরের কাছে হার মেনেছে করোনাভাইরাসও। একদিকে যে দেশে শয়ে শয়ে মৃত্যু হচ্ছে প্রতিদিন। সেখানে জানুসো যে ব্যাতিক্রমী তাতে কোনো সন্দেহ নেই।
সুস্থ হয়ে জানুসো বলেছেন, অসুস্থতায় মনের জোর অনেকটা বেড়ে যায়। যারা ভয়ে রয়েছেন তারা যেন মনের জোর না হারান এমনই অনুরোধ জানিয়েছেন জানুসো।
জানুসোর চিকিত্সক জানিয়েছেন, ১০৩ বছর হয়ে যাওয়ায় সকলেই উদ্বেগে ছিলেন। যেকোনো মুহূর্তে বড় কিছু ঘটতে পারত। কোনো খাবার খাচ্ছিলেন না তিনি। কেবল মাত্র তরল পানীয় এবং গ্লুকোজ দিয়ে তার শরীরের আর্দ্রতা বজায় রাখা হয়েছিল। তাতেই সুফল মেলে। ধীরে ধীরে চোখ মেলে তাকাতে শুরু করেন তিনি। এখন তো চেয়ারে উঠেও বসছেন। পেলেন দ্বিতীয় জন্ম!
করোনাভাইরাসের প্রকপেইতালি এখন মৃত্যুপুরী এখনো পর্যন্ত ১৮ হাজার মৃত্যু হয়েছে। সেই সংখ্যা প্রতিদিন বাড়ছে। হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। একাধিক জায়গা রোগীদের ফুটপাথে শুয়ে থাকতে দেখা দিয়েছে।

