করোনার মধ্যেই ভয়াবহ বন্যার কবলে আসাম


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা সংকটের মধ্যে ভারতের আসামে ১২৭টি গ্রাম প্লাবিত হয়েছে। আর এতে রাজ্যের ৩০ হাজারের বেশি মানুষ বন্যার কবলে পড়ে দিশেহারা। তবে এর মধ্যে বন্যায় সবচেয়ে বেহাল দশা গোয়ালপাড়ার।

সেখানে ৮৯টি গ্রামের প্রায় ২৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় এই সংবাদমাধ্যমটি জানায়, ঘূর্ণিঝড় আম্পানের ধাক্কায় শুরু হওয়া প্রবল বর্ষণে রাজ্যের পাঁচ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যায় লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, ডারাং ও গোয়ালপাড়ায় ৩০ হাজারের বেশি মানুষ বিধ্বস্ত।

১২৭টি গ্রাম বন্যার কবলে পড়েছে। তলিয়ে গেছে ৫৭৯ হেক্টর ফসলি জমি। জেলায় বন্যার্তদের জন্য ৩৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে ৮ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

এদিকে, সোমবার আসামে একদিনের হিসেবে রেকর্ড সংখ্যক ১৫৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। সেখানে সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪৮। তাদের মধ্যে ৬২ জন সুস্থ হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে।