করোনার মাঝেই হাসপাতালে বিয়ের পিঁড়িতে দুই চিকিৎসক (ভিডিও)


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসে থমকে গেছে গোটা বিশ্ব। এই থমকে যাওয়া বিশ্ব সচল করতে জোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

করোনা চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। তাতে কি? জীবন তো থেমে থাকে না। জীবনের এ নিয়মেই নিজেদের কর্মস্থলেই নতুন জীবন সুরুর সূচনায় বিয়ের পিঁড়িতে বসলেন দুই ভারতীয় চিকিৎসক ।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, ভারতের মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের সিওন হাসপাতালের দুই চিকিৎসক ডা. রিম্পি নাহারিয়া (২৯) ও ডা. সারজেরাও সোনুনে (৩০)। করোনা চিকিৎসা দিতে গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল এ দুই অ্যানাসথেসিওলজিস্টের বিয়ে। অবশেষে তারা ঠিক করলেন, আর দেরি নয়-বিয়েটা করেই ফেলবেন। এ বিয়ের সব আয়োজন তাদের কর্মস্থল হাসপাতালেই হওয়া বিষয়টি ঠিক করেন তারা।

এ দুই চিকিৎসকের বিয়ে উপলক্ষে গত ৩০ জুন হাসপাতালের হোস্টেলের অষ্টম তলাফুল দিয়ে সাজানো হয়। অর্ডার দেওয়া বিশেষ খাবারের।

বর সারজেরাও বলেন, ‘যে মহামারিতে সারা পৃথিবী আক্রান্ত, তা যে কবে শেষ হবে, কবে এর থেকে নিস্তার পাওয়া যাবে, তার কিছুই এখনো বুঝে ওঠা যাচ্ছে না। সে কারণেই বিয়েটা সেরে ফেলার সিদ্ধান্ত।’

কনে রিম্পি বলেন, ‘আমরা কখনো বিরাট ধূমধাম করে বিয়ে করতে চাইনি। কিন্তু বিয়েতে বিশেষ একটা কিছু করতে চেয়েছিলাম। এভাবেই আমাদের বন্ধুরা আমাদের বিয়েটাকে স্পেশাল করে তুলল।’

https://youtu.be/Yo4BSf-el88