করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক



করোনায় আক্রান্ত ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক

এবার করোনায় আক্রান্ত হয়েছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের এক সাংবাদিক। বিষয়টি নিশ্চিত করেছেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন আবদুল্লাহ। এসময় তিনি জানান করোনা আক্রান্ত ওই সাংবাদিক গত ৯ দিন থেকে ছুটিতে ছিলেন।

এমতাবস্থায় টেলিভিশন স্টেশনটি লকডাউন করা হবে কি না এমন প্রশ্নে মামুন আবদুল্লাহ বলেন, ‘আমাদের অন্যান্য কর্মীদের মধ্যে এ এখন পর্যন্ত এ রকমের কোন লক্ষণ নেই। তাই আমরা এখনই লকডাউন নিয়ে চিন্তা করছি না।

আক্রান্ত সাংবাদিক বর্তমানে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন বলে টেলিভিশন স্টেশনের এক প্রতিবেদক জানিয়েছেন।

মামুন আবদুল্লাহ আরও বলেন, ‘সিসিটিভি ফুটেজ যাচাই করার পরে কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

পেপার’স লাইফ/নিউজ/জাতীয়