করোনায় আক্রান্ত কুমিল্লার তিতাস থানার ওসি



করোনায় আক্রান্ত কুমিল্লার তিতাস থানার ওসি

দেশে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কুমিল্লার তিতাস উপজেলায় থানার ওসিসহ আরো পাঁচ জন।

আজ মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. সরফরাজ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামসহ নতুন করে আজ আরো পাঁচ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এখন পর্যন্ত এ উপজেলায় ৩৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল থেকে ও হোম আইসোলেশন থেকে ১৭ জন রোগী সুস্থ হয়েছেন।

তবে তিতাস থানার ওসি তার বাসায় আইসোলেশনে আছেন, তার শারিরীক অবস্থা ভালো বলে জানিয়েছেন ডা. সরফরাজ হোসেন খান।