করোনাভাইরাস পরবর্তী সময়ে ফুটবল মাঠে ফেরানোর লক্ষ্যে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। ক্যাম্পে যোগ দেয়ার পর প্রথম দুই দিনের ২৪ ফুটবলারের মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
জানা গেছে, বাফুফে যে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে যাদের রিপোর্ট পজিটিভ তাদের নামগুলো হাসপাতাল থেকে জানানো হয়েছিল। বাকিরা নেগেটিভ ধরেই তাদের নিয়ে যাওয়া হয়েছে গাজীপুরের সারা রিসোর্টে। কিন্তু বাফুফে শুক্রবার জানতে পারে প্রথম দিন ক্যাম্পে ওঠা ৮ ফুটবলারের মধ্যে ৭ জনেরই করোনা পজিটিভ।
করোনা আক্রান্ত ১৮ ফুটবলার হলেন-
বিশ্বনাথ ঘোষ, নাজমুল ইসলাম রাসেল, সুমন রেজা, ম্যাথিউস বাবলু, রবিউল হাসান, আনিসুর রহমান জিকু, শহিদুল আলম সোহেল, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, ফয়সাল আহমেদ ফাহিম, মানিক হোসেন মোল্লা, মনজুরুর রহমান মানিক, মোহাম্মদ আবদুল্লাহ, ইয়াসিন আরাফাত, বিপলু আহমেদ ও মাহবুবুর রহমান সুফিল।
এছাড়া দুই স্থানীয় সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাসুদ পারভেজ কায়সার এবং ফিজিওসহ ৯ জন অফিসিয়ালও উঠেছিলেন ক্যাম্পে। তাদের মধ্যে সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের করোনা পজিটিভ হয়েছে।

