করোনায় আক্রান্ত পুলিশের আরও ২১০ সদস্য


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

দেশে করোনা সংক্রমণে এবার গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১০ পুলিশ সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩০২ জনে।

বৈশ্বিক মহামারি করোনায় সরকারি নির্দেশে লকডাউন, সামাজিক দূরত্ব ও জনগণের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চিরাচরিত আইনশৃঙ্খলা রক্ষার কাজও করতে হচ্ছে পুলিশকে। যে কারণে দ্রুতই সংক্রমিত হয়েছেন পুলিশ সদস্যরা।

তবে এখন পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে ৭ হাজার ৩২৭ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পুলিশ সদর দফতর ও বিভিন্ন ইউনিটের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের মধ্যে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩১৮ সদস্য। যা গতকাল ছিল ২ হাজার ৩১১ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ডিএমপির আরও ৭ সদস্য আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদর দফতর থেকে জানানো হয়, আক্রান্তদের সংস্পর্শে আসায় ১২ হাজার ২৬ সদস্যকে কোয়ারেন্টাইনে এবং ৪ হাজার ৬৭৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।

সুস্থ হওয়া পুলিশ সদস্যদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত চিকিৎসা ও সেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪৪ জন সদস্য চলমান করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ স্বীকার ত্যাগ করে জীবন উৎসর্গ করেছেন।

সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ।