দেশে চলমান করোনা প্রকোপে এবার করোনায় আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান আক্রান্ত ওই চিকিৎসক এর আগে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন সেইসাথে গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য বলেছি আমরা।
বিএসএমএমইউ লকডাউন করা হবে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘এখানে তো রোগী রয়েছে। আমাদের পলিসি হচ্ছে—তার কক্ষ থেকে যেসব জায়গায় তিনি গিয়েছেন, সেসব কক্ষ ডিজইনফেক্ট করবো।’
উপাচার্য বড়ুয়া বলেন, ‘তার সঙ্গে আমার শেষ দেখা হয়েছে গত ২৪ মার্চ, তাতে করে ১৪ দিনের বেশি হয়ে গেছে।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

