করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ২৬৬ জন, মোট ১৮৮৩ জন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ২৬৬ জনের শরীরে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৩৮ জনে দাঁড়াল।

করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন, যা বাংলাদেশের জন্য একদিনে সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

দেশে গেল ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে  বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়িয়ে সেই ছুটি এখনও চলছে।

বর্তমানে দেশে ভাইরাসটির কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে আগেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সবাইকে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি সব পরামর্শগুলো মেনে চলতে বলা হচ্ছে।

তবে কিছু ক্ষেত্রে সেই নিয়ম ভাঙছেন সাধারণ মানুষ। আর এক কারণে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাস্তায় বেরনো নিষিদ্ধ করেছে সরকার।

গেল ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম এই ভাইরাস শনাক্ত হওয়ার পর খুব দ্রুতই সেখানে এই সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর তা ছড়ায় বিশ্বের অন্যান্য দেশে।

সারা বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ২১ লাখ ৮৪ হাজার ৬৮১ জনের শরীরে। এতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৮৯৮ জনের শরীরে।