করোনায় নির্দেশ অমান্য করেই ঢাকা প্রবেশে মানুষের ভিড়



করোনায় নির্দেশ অমান্য করেই ঢাকা প্রবেশে মানুষের ভিড়

দেশে চলমান করোনা সংক্রমণের মধ্যে সরকারের দেয়া নির্দেশ অমান্য করে রাজধানীতে প্রবেশে বাড়ছে মানুষের ভিড়। এর আগে করোনার বিস্তার কমাতে ঢাকা থেকে বের হওয়া বা ঢাকায় ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হলেও আইন মানছেন না অনেকেই। বিনা অজুহাতে প্রবেশ এবং বের হওয়ার চেষ্টা করছে।

আজ শনিবার (১১ এপ্রিল) ও বিভিন্ন মালবাহী ছোট ট্রাকে করে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেছেন অনেকে। এছাড়া, মোটরসাইকেল ও বিভিন্ন ছোট যানবাহনে চড়েও অনেকে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করেন।

এসময় জেলা পুলিশের টহল টিম তাদের ফেরত পাঠান। তবে গাবতলী এলাকায় তুলনামূলক মানুষ এবং যানবাহন কম দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে নগরীর প্রবেশ মুখগুলোতে।

পেপার’স লাইফ/খবর/জাতীয়