করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন কিংবদন্তী মার্কিন গায়ক ও গীতিকার জন প্রাইন।
মঙ্গলবার (৭ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
গত ২০ মার্চ জনের স্ত্রী ফিওনা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানান। তার ছয়দিন পর হাসপাতালে ভর্তি করতে হয় জন প্রাইনকে।
জনের পরিবার থেকে টুইটারে পোস্ট দিয়ে জানানো হয়েছিল, তার অবস্থা গুরুতর।
৩০ মার্চ ফিওনা জানান, তার স্বামীর অবস্থা সন্তোষজনক। তার মানেই এই নয় যে জন সেরে উঠেছে। তার জন্য সবাইকে প্রার্থনা করতে বলেন।
আর ফেরা হয়নি তার। পৃথিবীর মায়া কাটিয়ে করোনা যুদ্ধে হেরে চলে যেতে হলো ওপারে।
উল্লেখ্য, ১৯৮৫ সালের পর আর কোনও গান রেকর্ড করেননি এই শিল্পী। ৭০ দশকে গাওয়া তার গানগুলো এখনও আর অ্যান্ড বি ও হিপহপ প্রেমীদের পছন্দের তালিকায় রয়েছে।

