করোনায় মারা গেলেন দাউদ ইব্রাহিম?



করোনায় মারা গেলেন দাউদ ইব্রাহিম?

করোনা সংক্রমণের মধ্যেই এবার করোনায় আক্রান্ত হয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়ে করাচির হাসপাতালে ভর্তি মুম্বাই হামলার মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম।

https://twitter.com/Souradeep388/status/1269145892654891008?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed&ref_url=https%3A%2F%2Feisamay.indiatimes.com%2Fworld%2Funderworld-don-dawood-ibrahim-dies-of-covid-19-in-karachi%2Farticleshow%2F76230035.cms

গতকাল এই খবরই হইচই ফেলে দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমে। জানা যায়, করোনা আক্রান্ত হয়ে করাচির সেনা হাসপাতালে ভর্তি সস্ত্রীক দাউদ। ডনের ব্যক্তিগত রক্ষী ও কর্মীই আক্রান্ত বলে খবর ছিল।

শনিবার সকালে ছড়িয়ে পড়ল আরও চাঞ্চল্যকর দাবি। এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে দাউদ ইব্রাহিম।

এদিকে, করোনা আক্রান্ত হয়ে আন্ডারওয়ার্ল্ড ডনের মৃত্যুর খবরে তীব্র হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে দাউদের মৃত্যুর পোস্ট। যদিও এই বিষয়ে এখনও চুপ ইসলামাবাদ। কোনও বিবৃতি জারি করেনি নয়াদিল্লিও।

সূত্র: এই সময়।