করোনায় মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে


করোনায় আক্রান্তের রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে।

করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসাব দিয়ে আসা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, রোববার (৭ জুন) সকাল নয়টা পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ৬ হাজার ১২৭ জন। আক্রান্ত হয়েছেন ৭০ লাখ ৮৬ হাজার ৭৪০ জন। সুস্থ হয়ে উঠেছে ৩৪ লাখ ৫৩ হাজার ৪৯১ জন।

করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরে শীর্ষে রয়েছে দেশটি। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৫৮ জন। মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৪৬৬ জন।

করোনায় শনাক্ত মানুষের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন মোট আক্রান্ত প্রায় ৭ লাখ। দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৩৬ হাজার।

গত বছরের ৩১ ডিসেম্বর প্রথম করোনা রোগী শনাক্ত হয় চীনে। এরপর বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের সংক্রমণ।