বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত সারা বিশ্বে মৃতের সংখ্যা ৫ হাজার ১১১ জনে দাড়িয়েছে।
শুক্রবার পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
এ পর্যন্ত করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪১ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ৭২৭ জন ব্যক্তি।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ৫৭ হাজার ৩১৭ জন (মৃদুভাবে আক্রান্ত) স্বাভাবিক অবস্থায় আছেন। বাকী ৫ হাজার ৭৮৬ জনের অবস্থা গুরুতর বা সংকটাপন্ন।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু।

