বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৮৮ হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে।
ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বেলা ১১.৩০ মিনিট পর্যন্ত মৃতের সংখ্যা ৮৮ হাজার ৫১৫ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৮ হাজার ৯২৭ জনে।
বিশ্বের ২০০ এর অধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ মহামারিতে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১৭ হাজার ৬৬৯।
মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯৫ জন। এর পরে থাকা স্পেনে মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৯২ জন।
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১৮ জন, মারা গেছেন ২০ জন।

