করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপ কমিশনার মিজানুর রহমান। সোমবার ভোর সাড়ে ৩টায় ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
চট্টগ্রামের পুলিশ কমিশনার মহাবুবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, নগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৮ জুন থেকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আজ ভোরে তিনি মারা যান। মিজানুর রহমানের স্ত্রী ও সন্তান করোনায় আক্রান্ত বলেও জানা গেছে।

