কর্মহীন অ্যাপ ক্যাব চালকদের পাশে ওলা, এক বছরের বেতন দিলেন সিইও!


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনা সংক্রমণে ভারত ‘লকডাউন’ হয়ে যাওয়ায় কার্যত কর্মহীন হয়ে পড়া অ্যাপ ক্যাব চালকদের পাশে এসে এবার দাঁড়াল রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম Ola।

লকডাউনের সময়ে যে সব পার্টনার ড্রাইভার কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্যে অর্থ সংগ্রহে উদ্যোগী হল Ola।

সংস্থার তরফে চালু করা হয়েছে Drive the Driver Fund। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে ৫০ কোটি টাকার একটি তহবিল গঠনের লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ।

ওলা-র সঙ্গে যে সব অটো-রিক্সা, এসি ক্যাব, কালি-পিলি এবং ট্যাক্সি ড্রাইভার কাজ করেন তাদের হাতে যাতে নিয়মিত অর্থ তুলে দেওয়া যায় এই সংকটের মুহূর্তে তাই সুনিশ্চিত করতে চায় সংস্থা।

উদ্যোগটি আগে এগিয়ে নিয়ে যেতে, শুরুতেই ২০ কোটি টাকা Drive the Driver Fund-এ দান করবে ওলা। এখানেই শেষ নয়। সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা ভবিশ আগরওয়াল তার এক বছরের বেতনের পুরোটাই দান করবেন ত্রাণ তহবিলে।

ওলা-র মুখপাত্র এবং জনসংযোগ বিভাগের প্রধান আনন্দ সুব্রামানিয়ন জানিয়েছেন, ‘এই সংকটের কারণে কয়েক হাজার চালক কর্মহীন হয়ে পড়েছেন। তাঁরাই সংস্থার চালিকা শক্তি। তাঁদের সাহায্যের জন্যেই এই ফান্ড তৈরি সিদ্ধান্ত নিয়েছে ওলা গ্রুপ।’ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জোগানের পাশাপাশি চালক ও তাদের পরিবারের জন্যে বিনামূল্যে চিকিত্সমকের পরামর্শেরও সুবিধে থাকবে।