করোনা ভাইরাসের আতঙ্কে পুরো বিশ্বের মতো কাঁপছে পাকিস্তানও। দেশটির প্রায় সব অঞ্চল স্থবির হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বিপদে পড়েছেন দেশটির খেঁটে খাওয়া মানুষজন।
করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের নামীদামী অনেক ক্রিকেটার। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় আম্পায়ার আলিম দার। লাহোরে অবস্থিত তার রেস্টুরেন্টে কর্মহীনদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছেন আইসিসি’র এলিট প্যানেলের এই আম্পায়ার।
এক ভিডিও বার্তায় আলিম দার জানিয়েছেন, তার মালিকানাধীন “দার’স দেলাইটো” এখন থেকে মহামারী করোনায় যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অর্থাৎ কর্মহীনদের বিনামূল্যে খাওয়াবে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১ হাজার ২শ’ ১ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৯ জন। আর সারা বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ২২৪ এবং মারা গেছেন ২২৪ হাজার ০৮৭ জন।

