দেশজুড়ে করোনা প্রকোপের কারণে বিপর্যস্ত দেশের অর্থনীতি। আর এরই জেরে এবার কর্মী ছাটাই শুরু করেছে ভারতীয় আইটি কোম্পানিগুলো। এর ফলে আগামী কয়েক মাসে অন্তত দেড় লক্ষ মানুষ কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় আইটি কোম্পানিগুলোর গ্রোথ আগামী কয়েক মাসে অস্বাভাবিক ভাবে কমে যাবে বলে জানিয়েছেন ইনফোসিসের প্রাক্তন সিএফও। এর ফলে বহু মানুষ কাজ হারাবেন।
কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করে দিয়েছে বেশ কয়েকটি আইটি কোম্পানি। পুনের zCon Solutions নামে একটি ছোট আইটি কোম্পানি ইতোমধ্যেই অন্তত সাত কর্মীকে পিংক স্লিপ ধরিয়ে দিয়েছে। একই অবস্থা আরও বেশ কয়েকটি আইটি কোম্পানির ক্ষেত্রেও।
এর কারণে ছোট আইটি কোম্পানিগুলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতে আইটি সেক্টরে অন্তত ৪৫-৫০ লক্ষ মানুষ কাজ করেন। তার মধ্যে ১০-১২ লক্ষ মানুষ কাজ করেন ছোট আইটি কোম্পানিগুলোতে। ধারণা করা হচ্ছে এরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবেন।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

