মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৯০ হাজার মানুষ।
মঙ্গলবার পর্যন্ত ৩,১০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৬০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে এই ভাইরাস।
করোনাভাইরাস প্রতিরোধে কর্মীদের বাসা থেকে কাজ করতে বলেছে টুইটার। এক ব্লগ পোস্টে টুইটার এ বিষয়টি জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
পোস্টে উল্লেখ করা হয়েছে, কিছুদিন কর্মীদের বাসা থেকে কাজ করার সহজ উপায় বের করতে কাজ করছে টুইটার।
সংস্থাটি আরও বলছে, বিশ্বজুড়ে তাদের পাঁচ হাজার কর্মীকে কাজে না আসতে ‘জোরালোভাবে উৎসাহিত করা’ হচ্ছে।
এছাড়া কর্মীদের জন্য সব ধরনের অপ্রয়োজনীয় ব্যবসা ও ভ্রমণ নিষিদ্ধ করার একদিন পর এ ঘোষণা দিল সংস্থাটি।

