কাঁচাবাজার ও সুপারশপগুলো খোলা থাকবে বিকেল পাঁচটা পর্যন্ত



করোনাভাইরাসের মহামারিতে রাজধানী ঢাকার বিভিন্ন কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

মাসুদুর রহমান বলেন, বিভিন্ন পাড়া ও মহল্লার মুদি দোকানও প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে।

তবে ওষুধের দোকান এবং জরুরি সেবাগুলো এ নির্দেশের আওতায় থাকবে না বলে জানান তিনি।

ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত

এর আগে গত সোমবার ঢাকা মহানগরীর স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং মুদি দোকান ও ছোট দোকানপাট দুপুর ২টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয় ডিএমপি।