কাতালোনিয়ায় সরাসরি শাসন চালু করছে স্পেন




কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা স্থগিতের পর সেখানকার আঞ্চলিক স্বায়ত্ত্বশাসন কেড়ে নিয়ে সেখানে মাদ্রিদের সরাসরি শাসন চালুর পথে প্রথম পদক্ষেপ নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়। কাতালোনিয়া এখন নিজেদের স্বাধীন বলে বিবেচনা করছে কি না- সে বিষয়টি কাতালান সরকারকে স্পষ্ট করে জানাতে বলেছেন তিনি।