কানাডায় নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে দেখা যাচ্ছে শুধু বয়স্করাই নয়, তরুণ প্রজন্মও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। এমন সতর্ক করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম এক বিবৃতিতে জানিয়েছেন, সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, কানাডা জুড়ে ২০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি।
তিনি জানান, গত সপ্তাহে করোনায় আক্রান্ত ৩৯ বছরের কম বয়সীদের মধ্যে এক-তৃতীয়াংশকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
তিনি আরও বলেন, তিনি জানান, গত ২২ জুলাই শেষ হওয়া সপ্তাহে ২০ থেকে ২৯ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। মোট রোগীদের মধ্যে প্রায় ১৪ দশমিক ৪ শতাংশই এ শ্রেণির।
দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২০ থেকে ৩৯ বছর বয়সী ১৩ দশমিক ৮ জনই করোনায় আক্রান্ত বলে এ জরিপে উঠে এসেছে। আক্রান্তদের মধ্যে বয়সের হিসাবে এর পরেই রয়েছে ৩০ থেকে ৩৯ বছর বয়সীরা।
সূত্র: আল জাজিরা

