সিলেটে শেষ হয়েছে মাশরাফি বিন মর্তুজার অধিনায়ক হিসেবে বর্ণিল ক্যারিয়ার। এখন মাশরাফি কেবলই একজন সাধারণ একজন খেলোয়াড়। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক? যদি খেলেন, তবে কার নেতৃত্বে খেলবেন তিনি?
এপ্রিলে পাকিস্তানের একমাত্র ওয়ানডে। কে দেবেন নেতৃত্ব? মুশফিকুর রহিম যাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে- তামিম ইকবাল নয়তো মাহমুদউল্লাহ হতে পারেন বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক।
গত বৃহস্পতিবার সিলেটের সংবাদ সম্মেলনে কক্ষে ওয়ানডে অধিনায়ক পদ থেকে পদত্যাগ করেন মাশরাফি। এরপর থেকেই বাংলাদেশের নতুন অধিনায়ক নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়। মাহমুদউল্লাহ ও তামিমের কথাই উঠে আসে বারবার। মাশরাফি অবশ্য তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক; তিনজনকেই নেতৃত্বের জন্য যোগ্যতা সম্পন্ন বলে আখ্যা দিয়েছেন।
আগামী বোর্ড সভাতে নিশ্চিত হবে কার ভাগয়ে উঠছে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়ার ভার।

