সত্যিই কি আনন্দ আছে? নাকি মুষড়ে পড়া জীবন নিয়ে বেঁচে থাকার শঙ্কা। এবারের ঈদটা এমনই। করোনাভাইরাস পরিস্থিতি দেশ এবার ঈদের আমেজ শূন্য।
আজ শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার ঈদ হবে পালন হবে দেশে। তা না হলে সোমবার পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদের দিন চূড়ান্ত হবে।
এদিকে সৌদি আরবে গতকাল শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের পাশাপাশি একই দিন আরও কয়েকটি দেশে ঈদুল ফিতর পালিত হবে। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে- শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় তুরস্ক, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে আজ। সে হিসেবে রোববার ঈদ পালন করবে দেশগুলো।
এছাড়া ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াতেও রোববার উদযাপিত হবে ঈদুল ফিতর।
করোনাভাইরাস মহামারির মধ্যে এবার ঈদ উদযাপিত হবে। আরব আমিরাতসহ কিছু দেশ এবার ঈদের জামাত হবে না বলেও জানিয়েছে। কিছু দেশ একেবারেই সীমিত উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।
ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

