করোনা মোকাবেলায় দিক নির্দেশনা এবং প্রতিরোধে আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টায় দেশের ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উক্ত কনফারেন্সে করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।
গণভবন থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার।
পেপার’স লাইফ/নিউজ/জাতীয়

