ছেলেবেলায় গুরুজনেরা কুকুর দেখে ভয় না পাওয়ার উপদেশ দিতেন। বড় হওয়ার পর আমরা অনেকেই তাদের উপদেশকে হাস্যকর মনে করতাম। তবে এবার যেন বিজ্ঞানও তাদের কথায় সম্মতি দিচ্ছে।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিরা কুকুর দেখে বেশি ভয় পায়, তাদের কুকুরের কামড় খাওয়ার ঝুঁকি বেশি থাকে। প্রায় ৭০০ ব্যক্তির উপর গবেষণা করে ইউনিভার্সিটি অব লিভারপুলের গবেষকগণ এ সীদ্ধান্তে উপনীত হয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় ১০ শতাং কুকুরের দ্বারা ভয়াবহ হামলার শিকার হয়েছিলেন।
গবেষণার অংশ হিসাবে, অংশগ্রহণকারীরা কখনো কুকুরের কামড় খেয়েছিলেন কিনা সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। গবেষণায় দেখা যায়, যারা শক্তিশালী এবং কুকুর দেখে ভয় পান না তারা কুকুর দ্বারা আক্রমণের শিকার হননি।
এছাড়া গবেষণায় আরও দেখা, পুরুষদের মধ্যে নারীদের চেয়ে কুকুরের কামড়ের শিকার হওয়ার সম্ভাবনা দুই গুণ বেশি।
এবিষয়ে গবেষকরা বলেন, কুকুর আপনার ভয় অনুভব করতে পারে। ভয় পেলে আপনি স্বাভাবিকভাবে কুকুরের কামড় প্রতিরোধ করার ব্যপারে ভাবতে থাকেন। যেটা কুকুর আক্রমণ হিসেবে নেয়। এবং আপনাকে কামড়াতে উদ্যত হয়।
আরও পড়ুন;
পুরুষদের চেয়ে নারীদের জীবনীশক্তি বেশি
৫৩ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা চুরি!
স্পিড আপডেট ফিচার আনছে গুগল
