কুমিল্লার মুরাদনগরে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপার গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২৭), তার স্ত্রী (২৪) এবং প্রাইভেটকার চালক নোয়াখালী কবিরহাট উপজেলার সোনাদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে আবদুর রহমান (২৮)।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বামী- স্ত্রী এবং চালকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়িতে থাকা একটি জুতা থেকে ধারণা করা হচ্ছে কোনও শিশু নিখোঁজ থাকতে পারে। গাড়ির ভিতরে আর কোনও মরদেহ আছে কিনা উদ্ধারের পর জানা যাবে।
পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ

