সমগ্র পৃথিবী জুড়েই এখন সৌন্দর্যের জয়জয়কার। সুন্দর হতে কি না করছে মানুষ। কখনো পকেট ভারী করছে মেকআপ কোম্পানিগুলোর; কখনোবা ছুড়ি কাঁচির নিচে সপে দিচ্ছে নিজেকে।
তবে পৃথিবীতে এমন জায়গাও আছে যেখানে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আপনার অভ্যন্তরীণ সৌন্দর্যকেই বেশি গুরুত্ব দেয়া হয়।
মধ্য ইতালির অ্যাপেনাইন পর্বতমালা এবং অ্যাড্রিয়াটিক সাগরের মধ্যবর্তী একটি উপত্যকায় অবস্থিত ছবির মত সুন্দর শহর পাইওবিকো। কিন্তু সমগ্র পৃথিবীর চেয়ে যেন উলটো নিয়ম চলছে এখানে। এই শহররটিতে মূল্য নেই আপনার বাহ্যিক সৌন্দর্যের।
অবশ্য শহরটির এই বিপরীতমুখী আদর্শের পিছনে রয়েছে ক্লাব দে ব্রুট্টি বা কুৎসিতদের ক্লাব নামে একটি সংগঠন।
অবিবাহিত মহিলাদের সঙ্গী খুজে দেয়ার জন্য ১৮৭৯ সালে ক্লাব দে ব্ররুট্টি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ধীরে ধীরে এই ক্লাবটি ব্যক্তির মনের সৌন্দর্যের ব্যাপারে শহরটির অধিবাসীদের উৎসাহিত করে তোলে।
বর্তমানে ক্লাবটি বিশ্বব্যাপী তাদের কার্যক্রম পরিচালনা করছে। সারা বিশ্বে ক্লাবটির ৩০ হাজারেও বেশি সদস্য রয়েছে।
যে কেউ চাইলেই এই ক্লাবের সদস্য হতে পারবেন। এজন্য অবশ্য ক্লাবের সিনিয়র সদস্যরা আপনার চেহারার কদর্যতার মাত্রা পরিমাপ করবেন। পরীক্ষায় উত্তীর্ন হতে পারলেই আপনিও হবেন এই সংগঠনের একজন সদস্য।

